রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল বিতর্ক তুঙ্গে

প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে তুমুল চাপান-উতোর চলছে। সোমবার (২৩ ডিসেম্বর) বাগডোগরা বিমানবন্দরে তৃণমূল কংগ্রেসের অভিযোগের জবাবে দিয়েছেন ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ নতুন ঘটনা নয়, তবে অনুপ্রবেশকারীরা যেভাবে অনুপ্রবেশের কয়েক দিনের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ডের মতো বিভিন্ন ভারতীয় নথি বানিয়ে ফেলছে তা উদ্বেগের। আর এজন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কারণ এই ধরনের নথি বানাতে স্থানীয় জনপ্রতিনিধির রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন। রাজ্যে যেসব এলাকায় তৃণমূল কংগ্রেসের দাপটে বিরোধীরা দাঁত ফোটাতে পারে না সেসব জায়গা থেকে বেশি করে জারি হচ্ছে এই ধরনের জাল সার্টিফিকেট। -খবর তোলপাড়।

তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলে বলেন, সীমান্ত সুরক্ষায় আরও বেশি মনোযোগী হওয়া উচিত অমিত শাহের। কারণ সীমান্ত নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। একাধিক তৃণমূল কংগ্রেস নেতাও একই অভিযোগে সোচ্চার হয়েছেন।

তৃণমূল কংগ্রেস নেতাদের অভিযোগের জবাবে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, ‘গোটা তৃণমূল কংগ্রেস অন্যের ঘাড়ে দায় চাপাতে ওস্তাদ। তারা বলছে, অনুপ্রবেশ হলে দায় বিজেপির। কারণ সীমান্ত কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। ১০০ শতাংশ দায় কেন্দ্রীয় সরকার নেবে যদি, পশ্চিমবঙ্গে যেখানে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি সেখানে জমি দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করে। আজ থেকে প্রায় ২ বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন, ৭২টি পোস্টে বিএসএফের জন্য জায়গা দরকার। ২ বছর পার হয়ে গেলেও একটা জায়গাও পাওয়া যায়নি। এগুলো দিয়ে দিন, অনুপ্রবেশের ১০০ শতাংশ দায় নেবে কেন্দ্রীয় সরকার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর