বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

আমেরিকান এয়ারলাইন্সের পরিষেবা বন্ধ

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ক্রিসমাসের প্রাক্কালে অজ্ঞাত যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্বের বৃহত্তম এয়ারলাইনস অপারেটর আমেরিকান এয়ারলাইন্সের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।-খবর তোলপাড়।

আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, আমাদের টিম যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার জন্য কাজ করছে। গ্রাহকদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাত্রীরা যখন ফ্লাইটে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন বিমানবন্দরে এ ঘোষণা দেওয়া হয়। এতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরের একটি ভিডিওতে দেখা গেছে, এয়ারলাইন যাত্রীদের জানাচ্ছে, তারা প্রতি ১৫ মিনিটে একটি আপডেট দেবে এবং তাদের জানাবে কী ঘটছে। আমাদের সিস্টেমটি ডাউন হয়েছে যার ফলে আমরা কোনো ক্রু বা যাত্রীকে এতে রাখতে পারি না। আমরা এটা নিয়ে কাজ করছি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর একটি নোটে বলা হয়েছে, সংস্থাটি সমস্ত ফ্লাইট গ্রাউন্ডিংয়ের (নামানোর) জন্য অনুরোধ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর