শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পদত্যাগ করেছে ইসলামী ব্যাংকের এমডি

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

অবশেষে বেসরকারি খাতের শরিয়াহ পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) মুহাম্মদ মনিরুল মওলা পদত্যাগ করছেন। চলতি সপ্তাহ থেকে অফিস করছেন না। মূলত অফিসের কর্মকর্তাদের রোষানলে পড়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অফিস ছেড়ে পদত্যাগপত্র ই-মেইল যোগে পাঠান।-খবর তোলপাড়।

আগামী ২৯ ডিসেম্বর ব্যাংকটির বোর্ড সভায় তার পদত্যাগপত্রের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এস আলমে ঋণ জালিয়াতির সহায়তাকারী হিসেবে ব্যাংকটির কর্মকর্তারা নানাভাবে আন্দোলন করে আসছিল। পট-পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাংকটির কর্মকর্তাদের তোপের মুখে ব্যাংক ছাড়তে বাধ্য হন। সম্প্রতি তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে ঋণ অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে। সবশেষে গত ১৯ ডিসেম্বর পদত্যাগ করেন।

নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভ্যন্তরীণ সমস্যার কারণে ব্যবস্থাপনা পরিচালক এখন অনুপস্থিত আছেন।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ বিষয়ে আমরা শুনেছি। আনুষ্ঠানিকভাবে জানা হবে ২৯ ডিসেম্বর।

জানা যায়, জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী এস আলম, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সিইও ও এমডি মনিরুল মাওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর