শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে যোগ দিল সরওয়ার আলম

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে সচিব পদমর্যাদায় দুই বছরের চুক্তিতে যোগদান করেছেন ৮৪ ব্যাচের সাবেক তথ্য ক্যাডার কর্মকর্তা মো. সরওয়ার আলম। সরওয়ার আলম তথ্য ক্যাডারের আরেক কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনের প্রেস উইংয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী প্রেস সচিব আবেদীন নতুন প্রেস সচিবের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বঙ্গভবনের জন বিভাগ ও পার্সোনাল উইংয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সরকার সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি হিসেবে তার যোগদানের দিন থেকে দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়। এর আগে গতকাল মো. সরওয়ার আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।-খবর তোলপাড়।

উল্লেখ্য, ফেনীর কৃতিসন্তান সরওয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণি পেয়ে স্নাতক এবং স্নাতকোত্তর উভয় ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সরওয়ার আলম সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমেদের উপ-প্রেস সচিব ছিলেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও ভারতের কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। সরওয়ার আলম দীর্ঘদিন বঞ্চিত থেকে ২০২২ সালে এলপিআরে এবং ২০২৩ সালে অবসরে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর