সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী
শোকার্ত:

ভ্যাটিকেনের রাষ্ট্রদূতকে তলব করল ইসরায়েল

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার ‘নিষ্ঠুরতা’ নিয়ে সমালোচনা করায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ অ্যাডলফো টিটো ইলানাকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।-খবর তোলপাড়।

ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল বার-তালের সঙ্গে কথা বলার জন্য তলব করা হয়। ইয়াল বার-তাল পোপের করা মন্তব্যের নিন্দা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে ইলানাকে তিরস্কার করা হয়নি বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পোপ ফ্রান্সিস ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যা তুলে ধরে বড়দিনের আগে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটা নিষ্ঠুরতা। এটা যুদ্ধ নয়। আমি এটি বলতে চেয়েছি কারণ এটি হৃদয় ছুঁয়ে যায়।

তবে ইসরায়েল এই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলছে, গাজায় সাধারণ মানুষকে হামাস মানবঢাল হিসেবে ব্যবহার করছে। দুঃখজনকভাবে পোপ ফ্রান্সিস এগুলোকে উপেক্ষা করছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় অভিযানের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী।

এক বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭ হাজার ৮০৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর