মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

শাহ আমানতে দুবাইফেরত উড়োজাহাজ জব্দ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, চট্টগ্রাম:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জব্দকৃত উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়। বিকেলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন।

এটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের প্রথম ঘটনা বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক দশক আগে ঢাকায় চোরাচালানের স্বর্ণ বহনের কারণে দুটি উড়োজাহাজ জব্দ করার নজির রয়েছে।

জব্দ করা উড়োজাহাজটি চট্টগ্রামে যাত্রীদের নামিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। উড়োজাহাজটি জব্দ হওয়া সত্ত্বেও যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হতে পারে কি না, এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন জানান, যাত্রী পরিবহনের প্রয়োজন হলে ন্যায় নির্ণয়কারী কর্মকর্তা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন।

উড়োজাহাজটি আজ সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা উড়োজাহাজটির ‘৯জে’ আসনের নিচ থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করেন, যার মোট ওজন ২ কেজি ৩৩০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা। এ অভিযানে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরাও অংশ নেন।

এ ঘটনায় ওই আসনের যাত্রী আতিয়া সামিয়াকেও গ্রেফতার করা হয়। তিনি রাজশাহীর বোয়ালিয়া থানার বাসিন্দা এবং সংযুক্ত আরব আমিরাতে ‘ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি’ নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, স্বর্ণের বারগুলো উড়োজাহাজের আসনের নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো ছিল। এটি কোনো যাত্রীর পক্ষেই এককভাবে সম্ভব নয়, বরং উড়োজাহাজের কারো সহযোগিতা ছাড়া এভাবে স্বর্ণ লুকানো সম্ভব নয়।

জব্দ করা উড়োজাহাজটি একটি বোয়িং ৭৭৭-ইআর মডেল, যার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ। এই ঘটনা তদন্তের জন্য প্রয়োজনীয় নথি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন বলেন, চোরাচালানের পণ্য বহন করায় কাস্টমস আইন অনুযায়ী উড়োজাহাজটি জব্দ করা হয়েছে এবং এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসও জবাবদিহির আওতায় আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর