শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

‘রানমেশিন’ জ্যোতি ফের সেঞ্চুরি করল

প্রকাশের সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আজ শনিবার সেন্ট্রাল জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন। ২১৮ বলে ১১ বাউন্ডারিতে তিনি এই ম্যাজিক ফিগারে পৌঁছেন।

এর আগে, ইস্ট জোন প্রথম ইনিংসে ওপেনার দিলারা দিলারার ১০২ এবং তিথি ও সুপ্তার জোড়া ফিফটির ওপর ভর করে ৩৫৪ রান সংগ্রহ করেছিল। এর জবাবে সেন্ট্রাল জোনের ওপেনার মুর্শিদা খাতুন ১৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা দলকে শক্ত ভিত গড়ে দেয়।-খবর তোলপাড়।

মুর্শিদার দেখানো পথে হেঁটে নিগার সুলতানাও নিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন।

প্রসঙ্গত, নিগার সুলতানা এর আগে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন। তার ও মুর্শিদা খাতুনের সেঞ্চুরিতে সেন্ট্রাল জোন ইতোমধ্যেই ইস্ট জোনের বিপক্ষে লিড নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর