রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে শব্দদূষণের দায়ে ৭ যানবাহনের চালককে জরিমানা, জব্দ ১০ হাইড্রোলিক হর্ন কুড়িগ্রামে রমজানের ফজিলত ও তাৎপর্যের উপর আলোচনা ও ইফতার অনুষ্ঠিত কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইরানে নিহত-আহতদের স্মরণে বিনামূল্যে ৪ শতাধিক মানুষকে ইফতার বিতরণ রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি

কুড়িগ্রাম সীমান্তে দেখা মিলছে অসুস্থ্য শকুন দেখতে উৎসুক জনতার ভীড়

প্রকাশের সময়: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
oplus_2

হুমায়ুন কবির সূর্য:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত ঘেঁষা মোহরটারী এলাকায় একটি বিপন্ন প্রজাতির শকুন স্থানীয়দের হাতে ধরা পরেছে। অসুস্থ্য শকুনটি ঠিকমতো উড়তে না পেরে লোকালয়ে এসে পরে। রবিবার বিকেলে স্থানীয়রা বিশাল আকৃতির শকুনটি দেখতে পেয়ে তা ধরে ফেলে নিরাপদ স্থানে রেখে দিয়েছে। খবর পেয়ে ফুলবাড়ী বন কর্মকর্তা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। শকুনটি দেখতে সেখানে ভীড় জমাচ্ছে উৎসুক জনতা। মুঠোফোনে ছবি তুলে অথবা ভিডিও করে অনেকেই পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্থানীয় অধিবাসী মুসা মিয়া জানান, শকুনটি বিশালাকৃতির। বাংলাদেশে এ ধরণের শকুন এখন দেখতে পাওয়া যায় না। ধারণা করা হচ্ছে এটি ভারত থেকে চলে এসেছে। বিষয়টি সাথে সাথে বন বিভাগকে অবগত করা হয়েছে।

সংবাদকর্মী অনিল কুমার জানান, শকুনটি অসুস্থ্য ছিল। বন্য প্রাণি অধিদপ্তরে দ্রæত শকুনটি হস্তান্তর করা দরকার। তারা দেকভাল করার পর অবমুক্ত করলে প্রাণিটি নিজের এলাকায় ফিরে যেতে পারবে। তিনি আরও বলেন, শীতকালিন সময়ে শকুনসহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে এসব জায়গায়। এসব পরিজায়ী পাখিদের না ধরে অবমুক্ত করার বিষয়ে মানুষকে সচেতন করা দরকার।

এ ব্যাপারে ফুলবাড়ী বন বিভাগের কর্মকর্তা সেকেন্দার ইসলাম জানান, বর্তমানে আমি ঘটনাস্থলে রয়েছি। শকুনটি অসুস্থ্য হওয়ায় লোকালয়ে এসেছে। রংপুর থেকে একটি টিম এসে বিপন্ন প্রজাতির শকুনটি দিনাজপুরের রেসকিউ সেন্টারে হস্তান্তর করবে। সেখানে প্রয়োজনীয় পরিচর্চার পর শকুনটি অবমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর