রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শোকার্ত:

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রোটিয়ারা

প্রকাশের সময়: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

টানটান উত্তেজনাপূর্ণ বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে রোমাঞ্চ ছড়িয়ে পাকিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য আজ স্বাগতিকদের দরকার ছিল ১২১ রান, আর পাকিস্তানের দরকার ছিল ৭ উইকেট।

দক্ষিণ আফ্রিকাকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। ৩ উইকেটে ২৭ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরুর পর ব্যাট হাতে সুবিধা করতে পারেনি টেম্বা বাভুমার দল। দিনের শুরুতেই দ্রুত উইকেট হারায় প্রোটিয়ারা।-খবর তোলপাড়।

এক পর্যায়ে ৯৯ রানেই ৮ উইকেট হারিয়ে বিপাকে পড়ে প্রোটিয়ায়ারা। ৯৬ রানে ৫ উইকেট থেকে ৯৯ রানে ৮ উইকেট স্কোরলাইন দাঁড়ায় স্বাগতিকদের। এর মধ্যে ৯৯ রানেই হারায় পরপর ৩ উইকেট। বাভুমাদের কাঁধে তখন নিঃশ্বাস ফেলছিল পরাজয়ের শঙ্কা।

তবে দক্ষিণ আফ্রিকাকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছে মার্কো ইয়ানসেন-কাগিসো রাবাদ জুটি। ৯ম উইকেটে এ দুজন মিলে গড়েছিলেন ৫১ রানের অপরাজিত এক জুটি। এ জুটির সুবাদেই সব শঙ্কা উড়িয়ে জয়ের বন্দরে ভিড়ে প্রোটিয়ারা। ইয়ানসেন অপরাজিত ছিলেন ১৬ রানে, রাবাদা অপরাজিত ছিলেন ৩১ রানে।

২ উইকেটের দারুণ এই জয়ে প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টেম্বা বাভুমার দল। ২০২৫ সালের ১১ জুন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। ১১ ম্যাচে সাতটি জয়ে সাউথ আফ্রিকার পয়েন্ট এখন ৮৮, জয়ের হার সবার চেয়ে বেশি (৬৬.৬৭ শতাংশ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর