বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় এক যুবক জেলহাজতে

প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪


প্রহলাদ মন্ডল সৈকত:

সোমবার(৩০ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার বিষয়ে তার সামাজিক মাধ্যমে শেয়ার করায় এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানান, ইমাম হোসেন নামের একটি সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করা একটি লেখা প্রচার হচ্ছিল। ওই মাধ্যম থেকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাসের ছেলে বিষাদু চন্দ্র দাস(২৭) তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকার ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মুসল্লিগণ বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মানব বন্ধন সবশেষে কুড়িগ্রাম-উলিপুর মহাসড়ক অবরোধ করে। পুলিশের পক্ষ থেকে বিক্ষুব্ধ মুসল্লিদের অভিযুক্ত বিষাদু চন্দ্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

এরই প্রেক্ষিতে রাজারহাট থানার পুলিশ অভিযান চালিয়ে রোববার (২৯ডিসেম্বর) রাতে রংপুর এলাকা থেকে অভিযুক্ত বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতার করে। এ ঘটনায় সোমবার(৩০ডিসেম্বর) রাজারহাট থানায় একটি মামলা দায়ের হলে দুপুরে পুলিশ গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, বিষাদুকে গ্রেফতার করার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া সামাজিক যোগযোগ মাধ্যমে ধর্ম বা আইন শৃঙ্খলা বিঘœ না ঘটে অবশ্যই সে বিষয়টি সকলকে লক্ষ্য রাখতে হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর