রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

এমপি আনার হত্যা: ঢাকায় এসেছে ভারতীয় গোয়েন্দা দল

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে ভারতীয় সিআইডি’র তিন সদস্যের টিম ঢাকায় এসেছেন।

বৃহস্পতিবার (২৩ মে) কলকাতা সিআইডি প্রধানের নেতৃত্বে ৩ সদস্যের তদন্তকারী দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেমে ভারতীয় দূতাবাসে প্রবেশ করেন। পরে ভারতীয় দূতাবাস থেকে মহানগর গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে যোগাযোগ করা হয়।-খবর তোলপাড় ।

এ দিন বিকালে ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে তদন্তকারী দলের। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, ভারতীয় দূতাবাস থেকে ভারতীয় টিম আসার খবরটি তাদের জানানো হয়েছে।

এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের ধরতে ভারতীয় তদন্ত সংস্থা সিআইডি ও ঢাকার ডিবি পুলিশ যৌথভাবে কাজ করছে। দুপুরের পর তাদের সাথে বৈঠক করে তাদের কাছে পাওয়া এভিডেন্স নিয়ে আলোচনা হবে।

এমপি আনার হত্যা মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা পুলিশের উপকমিশনার আব্দুল আহাদ চ্যানেল আইকে জানিয়েছেন, সিআইডির প্রতিনিধিরা এখন ঢাকায় ভারতীয় দূতাবাসে অবস্থান করছেন। তারা দুপুরের পর আমাদের সঙ্গে বৈঠক করবেন। তবে সময়টি এখনো নির্ধারণ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর