
ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়,বেইজিংয়ের ঘোষণার পর এবার তিন দেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক নদী ব্রহ্মপুত্রের ওপর বাঁধ তৈরির পরিকল্পনা প্রকাশ করল ভারত।-খবর তোলপাড়।
অরুণাচল রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট বাস্তবায়নের কথা জানিয়েছেন যাতে ব্যয় হবে আনুমানিক ১ লাখ ১৩ হাজার কোটি রুপি।
প্রতিবেদন আরো বলছে, চীন কয়েক দিন আগেই ব্রহ্মপুত্র নদীর ওপর ভারত সীমান্তের কাছাকাছি তিব্বতে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের জন্য ১৩৭ বিলিয়ন ডলার ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এই বাঁধ হিমালয়ের এমন এক গভীর গিরিখাতে নির্মাণ করা হবে যেখানে ব্রহ্মপুত্র নদ বিশাল বাঁক নিয়ে ভারতের অরুণাচল রাজ্যে প্রবেশ করে এবং তারপর বাংলাদেশে প্রবাহিত হয়।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com