শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

নারী সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে শাজা আল-সব্বাগ নামে এক নারী সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা করেছে দেশটির কর্তৃপক্ষ (পিএ) বাহিনীর নিরাপত্তা সদস্যরা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে পিএ বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় আল-কুদস বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থীর মাথায় গুলি লাগে।-খবর তোলপাড়।

শাজার পরিবার জানিয়েছে, বাড়ি থেকে বের হওয়ার সময় পিএ বাহিনীর আক্রমণের শিকার হন তিনি। নিরাপত্তা বাহিনীর গুলিতেই তার মৃত্যু হয়।

রাজনৈতিক বন্দিদের পরিবারের কমিটি এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ‘এই অপরাধ আমাদের জনগণের স্বাধীনতা এবং জীবনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। এটি মানবিক ও জাতীয় মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।’

কমিটি মানবাধিকার সংস্থা ও কর্মীদের কাছে এই দমনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ (পিআইজে) এবং অন্যান্য সংগঠনগুলোও শাজা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।

গত দুই সপ্তাহে পিএ বাহিনী এবং ইসরাইলি বাহিনী উভয়ই জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। এতে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধারা অভিযোগ করেছেন, পিএ বাহিনী ফিলিস্তিনি জনগণের সুরক্ষা দেওয়ার পরিবর্তে ইসরাইলি শাসনের কার্যনির্বাহী বাহিনীতে পরিণত হয়েছে।

সূত্র: ইরনা ও মেহের নিউজ এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর