
সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):
পীরগঞ্জ পেীর এলাকার রঘুনাথপুর মহল্লার প্রবীণ রাজনীতিবিদ, সমাজ সেবী ও ইউনিয়র পরিষদের সাবেক সচিব মীর রুহুল আমিন (৮২) বুধবার সকালে বার্ধ্যক জনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি................ রাজিউন)।
তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। ওই দিন দুপুর আড়াইটায় পাবলিক ক্লাব মাঠে জানাযা শেষে পীরডাঙ্গী কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ, সাবেক এমপি পীরগঞ্জ থানা বিএনপি সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com