রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

ফের শাহবাগের রাস্তায় গণঅভ্যুত্থানে আহতরা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতরা উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখি সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।-খবর তোলপাড়।

বিএসএমএমইউ-তে চিকিৎসাধীন অভ্যুত্থানে আহত রাকিবুল বলেন, আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমরা হাসপাতালের পরিচালকের পদত্যাগ চাই। আমাদেরকে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

অন্য আরেকজন আহত বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কী করছে? সমন্বয়করা কী করছে? অভ্যুত্থানের এতদিন পরেও উন্নত চিকিৎসার অভাবে আমাদের যোদ্ধারা শহীদ হচ্ছেন। আমরা সঠিক চিকিৎসা চাই, উন্নত চিকিৎসা চাই।

এদিকে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তা ছাড়া, শাহবাগে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর