শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

শ্রীবরদীতে মাহ্ফুজুল হক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশের সময়: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে আলহাজ খন্দকার মাহফুজুল হোক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালুচর মাদরাসা সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি-র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ খেলায় অংশ গ্রহণ করে রাণীশিমুল একটিভ একাদশ ও ভায়াডাঙ্গা জুনিয়র একাদশ। এতে উভয় দল নির্ধারিত সময়ে ০১-০১ গোলে ড্র করে। পরে রাণীশিমূল একটিভ একাদশ ট্রাইবেকারে ৪-২ গোলে ভায়াডাঙ্গা জুনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে ছাগল পুরস্কার দেওয়া হয়। কয়েক হাজার দর্শক এ খেলা উপভোগ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর