শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

ইসরাইলে ৮০০ কোটি ডলারের সামরিক সহয়তা যুক্তরাষ্ট্রের

প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

ইসরাইলের ৮০০ কোটি ডলারের সামরিক সহয়তার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট। দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে অ্যাক্সিওস। এতে বলা হয়, ইসরাইলের কাছে ৮০০ কোটি ডলারের সামরিক প্যাকেজ যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে অবহিত করেছে বাইডেন প্রশাসন।

শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। এটি বাইডেন প্রশাসনের অনুমোদিত সর্বশেষ চুক্তি হবে।

মার্কিন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, চুক্তির কিছু অংশ বর্তমান মার্কিন সেনাবাহিনীর সংরক্ষিত গোলাবারুদ থেকে সরবরাহ করা যেতে পারে। তবে বেশিরভাগই সরবরাহ করতে এক বছর বা তার বেশি সময় লাগবে। -খবর তোলপাড়।

সংশ্লিষ্ট বিষয়ে অবহিত এক মার্কিন কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরাইলের নিজ নাগরিকদের রক্ষা করার অধিকার রয়েছে। এটি প্রেসিডেন্ট বাইডেন বহুবার স্পষ্ট করেছেন। এছাড়া ইরান ও তার প্রতিরোধ অক্ষের আগ্রাসন প্রতিহত করার অধিকারও রয়েছে।

গাজা যুদ্ধের মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার দায়ে অভিযুক্ত ইসরাইলকে অকুন্ঠ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইসরাইলের অধিকার নিয়ে সবচেয়ে বড় কন্ঠস্বর ওয়াশিংটন। মার্কিন অস্ত্র বিক্রির নতুন পরিকল্পনা গাজায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরো বাড়াবে।

যুদ্ধবিরতি আলোচনা বারবার ভেস্তে যাওয়ায় গাজা যুদ্ধ এরইমধ্যে ১৫তম মাসে প্রবেশ করেছে। শুক্রবার যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মোসাদ, শিন বেট ও সামরিক বাহিনীর প্রতিনিধিদের একটি দল কাতারে আলোচনা চালিয়ে যেতে অনুমোদন পেয়েছে।

হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে গেলেও দুপক্ষ এখনো একমত হতে পারছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর