শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী

প্রকাশের সময়: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনানুষ্ঠানিক ও আকস্মিক সাক্ষাৎ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শনিবার (৪ জানুয়ারি) ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে এই সাক্ষাৎ হয়। মেলোনির কার্যালয় রবিবার এই তথ্য জানিয়েছে।

মেলোনির কার্যালয় দুই নেতার সাক্ষাতের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি এবং শনিবারের এই সফর নিশ্চিত করতে বারবার করা অনুরোধের কোনো জবাবও দেয়য়নি। -খবর তোলপাড়।

তবে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সফরে একটি চলচ্চিত্র প্রদর্শনী ও রাতের খাবার অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া ইতালির সব পত্রিকায় রবিবার দুই রক্ষণশীল নেতার পাশাপাশি ছবি প্রধান শিরোনামে ছিল।

ফার-রাইট ব্রাদার্স অব ইতালি দলের নেতৃত্ব দেওয়া মেলোনি সম্প্রতি ট্রাম্পের কাছে আসা কয়েকজন বিদেশি নেতার মধ্যে একজন। অন্যদের মধ্যে কানাডার জাস্টিন ট্রুডো ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও আছেন। ট্রাম্প ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

মেলোনির এই সফর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রোম সফরের আগে অনুষ্ঠিত হলো। মেলোনির সঙ্গে এবং আলাদাভাবে পোপ ফ্রান্সিসের সঙ্গে বাইডেন বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ছবিতে মেলোনিকে ফ্লোরিডার সিনেটর মারকো রুবিওর সঙ্গে হাত মেলাতেও দেখা যায়। সূত্র : এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর