রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

শ্রীবরদীতে শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের ৭ম বর্ষে পদার্পন

প্রকাশের সময়: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫


রমেশ সরকার, শ্রীবরদর (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন সপ্তম বর্ষে পদার্পন করেছে। এ উপলক্ষে সোমবার(০৬ জানুয়ারি) উক্ত সংগঠন ৭ টি কর্মসূচি গ্রহণ করেেছে। কর্মসূচি গুলো হচ্ছে বৃক্ষরোপণ, রক্তদান, কম্বল বিতরণ, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও দৃষ্টনন্দন ফুলের বাগান।

শ্রীবরদী’র ১৬ টি প্রতিষ্ঠানে ৭টি করে বৃক্ষ রোপন, ৭টি অসহায় মূমুর্য রোগীকে রক্তদান, রাতের আধারে ১৫০টি হত দারিদ্র অসহায় পিতা মাতাদের মাঝে কম্বল বিতরণ,আয়শা আইনন উদ্দিন মহিলা কলেজ এর শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা,শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে উপস্থিত বক্তিতা, তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীবরদী শেরপুর এর ভিতরে দৃষ্টিনন্দন একটি ফুলের বাগান করা হবে।

উক্ত কর্মসূচি গুলো বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন এর সপ্তম বর্ষে পদার্পণ সফল ও সার্থক হলো।
আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ এর অধ্যক্ষ, পারভীন আজাদী বলেছে উক্ত সংগঠন টি বরাবরই শিক্ষা নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আমার কলেজে,তাদের এই কাজ গুলোর মাধ্যমে অনেক গরীব শিক্ষার্থী উপকৃত হয়েছে। আমি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার প্রতিষ্ঠানকে চিত্রাংকন প্রতিযোগিতার জন্য বেছে নেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। সংগঠনটি দীর্ঘদিন থেকেই ভালো ভালো কাজে আবদার রেখেছে শ্রীবরদী উপজেলাতে।

উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাজিদ হাসান শান্ত জানান যে, শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন সপ্তম বর্ষে পদাপন উপলক্ষে সকল ভলান্টিয়ার ভাই ও বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন বরাবরের মতোই আপনাদের নিয়ে মানবিক কাজ পরিচালনা করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর