রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

হারছে ঢাকা, ৫ম জয় রংপুরের

প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

একাদশ বিপিএলে রীতিমত উড়ছে রংপুর রাইডার্স। ঢাকা পর্বে টানা তিন জয়ের পর এবার সিলেট পর্বেও টানা দ্বিতীয় জয়। এ নিয়ে নিজেদের ৫ ম্যাচে ৫ জয়ে ৬ পয়েন্ট ব্যবধানে টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করলো তারা। অন্যদিকে, চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালস টানা চার ম্যাচেই হারের মুখ দেখল। ঢাকা পর্বে টানা তিন হারের পর ভাগ্য বদলালো না সিলেটেও।-খবর তোলপাড়।

মঙ্গলবার(৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। ব্যাট করতে নেমে বরাবরের মতো ব্যর্থ হয় ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ। ১৬ ওভার ৩ বলে মাত্র ১১১ রান তুলেই অলআউট হয়ে যায় তারা। ফলে রংপুরের টার্গেট দাড়ায় মাত্র ১১২ রানের।

জবাবে ব্যাটিং করতে নেমে আরও একবার ব্যর্থ যুব দলের আজিজুল হাকিম তামিম। ১৪ বল খেলে ৫ রান করে আউট হয়ে যান তিনি। তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস আজও ছন্দে ছিলেন। এদিন অর্ধশতক থেকে ৬ রান দূরে থাকতেই তাকে ফেরান মোসাদ্দেক হোসেন। আউট হওয়ার আগে ৪ চার ও ৩ ছয়ে ৪৪ রান করেন হেলস। সাইফ হাসান ১৫ বলে ১৩ রানের ধীর ইনিংস খেলে ফেরেন।

এরপর দ্রুতই ম্যাচ শেষ করে দেন খুশদিল শাহ। ১৩ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন পাকিস্তানি অলরাউন্ডার। সঙ্গে আরেক পাকিস্তানি ইফতিখার আহমেদ অপরাজিত ছিলেন ১২ বলে ৯ রানে।

ঢাকার হয়ে ১টি করে উইকেট নেন মুস্তাফিজ, আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক।

ম্যাচে রংপুরের হয়ে ৩ উইকেট শিকার করা নাহিদ হন ম্যাচসেরার পুরষ্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর