বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

সিরিজ ড্র বাংলাদেশের

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার সাথে একটি দ্বি পাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচের দুইটিতেই হেরেছিল তারা। তবে তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কিন্তু সিরিজ হার এড়াতে চতুর্থ ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের কাছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লঙ্কান মেয়েদের ২১ রানে হারিয়ে ২-২ সমতায় সিরিজ ড্র করলো জুনিয়র টাইগ্রেসরা।-খবর তোলপাড়।

এদিন আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথম ৪ ওভারে ৩৯ রান করে ফেলে তারা। তবে মিডল অর্ডার ব্যর্থ ছিল। শেষদিকে ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৩৭ রানের জুটি গড়েন জান্নাতুল মাওয়া ও আফিয়া আসিমা। আফিয়া এবার ২৩ বলে করেন ২১ রান। জান্নাতুল খেলেন ২৭ বলে ২৪ রানের ইনিংস। ফলে বাংলাদেশ পায় ১২৬ রানের লড়াকু পুজি।

জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। লক্ষ্য তাড়ায় প্রথম বলেই রানআউট হন সাঞ্জানা কাভিন্দি। পরের ওভারে ডাক খেয়ে ফেরেন ভিমোকশা বালাসুরিয়া। শুরুতেই ব্যকফুটে যাওয়া লঙ্কান মেয়েরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

অধিনায়ক মানোদি নানায়াক্কারা ২৬ বলে ২৫ রান করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন। তাছাড়া হিরুনি হানসিকা খেলেন ২৯ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তবে তার এমন ইনিংস কেবলই ব্যবধান কমিয়েছে। ব্যাটিং ব্যর্থতায় তাদের ইনিংস থামে ১০৫ রানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর