সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী
শোকার্ত:

মন্দিরে ভক্তদের হুড়োহুড়িতে কমপক্ষে ৬জন নিহত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভক্তদের হুড়োহুড়ির কারণে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জনের বেশি। বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে গতকাল হাজার হাজার ভক্ত মন্দিরে টোকেন সংগ্রহ করতে এলে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স/তোলপাড়।

বার্ষিক ১০ দিনের এ উৎসবের প্রথম তিন দিন মন্দিরটিতে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর বিগ্রহ দর্শনের সুযোগ থাকে। এ উৎসবের জন্য মন্দির কর্তৃপক্ষ এক লাখ ২০ হাজার টোকেন বিনামূল্যে বিতরণ করে থাকে। বুধবার সকাল থেকেই ভক্তরা টোকেন সংগ্রহের জন্য দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন। সন্ধ্যার দিকে ভিড় এতটাই বাড়ে যে, ঠেলা-ধাক্কায় পরিস্থিতি খারাপ হয়ে যায়। ভিড়ের মধ্যে ঠেলা-ধাক্কা শুরু হলে একপর্যায়ে ভক্তরা পড়ে যান এবং পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুই হাজার বছরের পুরোনো মন্দির তিরুপতি। অতীতে ভিড় নিয়ন্ত্রণে মন্দিরটি প্রশংসিত হলেও এবার ব্যর্থ হয়েছে। মন্দির কর্তৃপক্ষ এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তাদের ধারণা একসঙ্গে এত বেশি মানুষ আসবেন না। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার জন্য তারা সতর্কতা অবলম্বন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর