বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

বান্ধবীর সঙ্গে ঝগড়া, বিমান থেকে ঝাঁপ দেয়ার চেষ্টা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে লাফ দেওয়ার চেষ্টা করেছেন এক যুবক। বান্ধবীর সঙ্গে কথাকাটি ও ঝগড়া করে এ নিয়ে ক্ষিপ্ত হয়ে এই লঙ্কা কাণ্ড ঘটায় ওই যুবক।-খবর তোলপাড়।

গত ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টন এয়ারপোর্টে জেটব্লুর একটি ফ্লাইটে ঘটে এ ঘটনা। ওই বিমানটি তখন রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকটি পাশের আসনে বসা বান্ধবীর সঙ্গে ঝগড়া করছিলেন। এরপর তিনি হঠাৎ করে ওঠে গিয়ে জরুরি বহির্গমন দরজা খুলে ফেলেন। বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ানে যাচ্ছিল।

জেটব্লুর এক মুখপাত্র বলেছেন, এক যুবক জরুরি দরজা খুলে ফেলেন। কিন্তু তিনি বিমানের ভেতরই ছিলেন।

বোস্টনের পুলিশ বিবৃতিতে বলেছে, উড্ডয়নের আগমূহুর্তে এক যুবক বিমান থেকে বের হয়ে যাওয়ার চেস্টা করেন। তিনি বিমানের দরজা খুলে ফেলেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আসার আগ পর্যন্ত সহযাত্রীরা তাকে আটকে রাখেন।

এরপর তাকে আটক করা হয়। পরিচয় প্রকাশ না করা ওই যুবককে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

ফ্রেড ওয়েন নামের এক যাত্রী বলেছেন, যুবকটি তার বান্ধবীর ঠিক পাশে বসেছিল। তারা আমার পেছনে বসে ঝগড়া করছিল। তিনি রাগান্বিত হয়ে ওঠে দাঁড়ায় এবং জরুরি বহির্গমন দরজা খুলে ফেলে।

এফবিআইয়ের সদস্যরা তাকে এসে আটক করেন। এরপর পুলিশ তাকে বিমান থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বিমানটি উড্ডয়নে দেরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর