রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

ইরানে মুক্ত সাংবাদিককে স্বাগত জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

ইরানে আটক হয়েছিলেন ইতালির সাংবাদিক সিসিলিয়া সালা (২৯)। প্রায় তিন সপ্তাহ পর তাকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) মুক্তির পর ২৯ বছর বয়সী সিসিলিয়া সালাকে বহনকারী একটি বিমান রোমের সিয়ামপিনো বিমানবন্দরে অবতরণ করে।

আমেরিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।-খবর তোলপাড়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সিসিলিয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সালা বিমান থেকে নেমে দৌড়ে তার প্রেমিক ড্যানিয়েল রাইনেরিকে জড়িয়ে ধরেন।

পরে তিনি বিমানবন্দরে মেলোনিকে অভ্যর্থনা জানিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সালার মুক্তি মেলোনির জন্য একটি বড় কূটনৈতিক ও রাজনৈতিক বিজয় হিসেবে চিহ্নিত করেছে।

সিসিলিয়ার দেশে ফেরার ঘোষণায় মেলোনির কার্যালয় থেকে বলা হয়, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সালার বাবা-মাকে অবহিত করেছেন এবং এই মুক্তির কৃতিত্ব দিয়েছেন সরকারের ‘কূটনৈতিক ও গোয়েন্দা চ্যানেলের কাজকে’।

ইরানি প্রচারমাধ্যম কেবল বিদেশি প্রতিবেদনের বরাত দিয়ে সাংবাদিকের মুক্তির বিষয়টি স্বীকার করেছে। ইরানি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর