শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

চলচ্চিত্র শিল্পী সমিতি ও নিপুণকে চিঠি দিচ্ছে ১৯ সংগঠন

প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪

বর্তমান পরিস্থিতিতে চলচ্চিত্র শিল্পী সমিতি ও সমিতির নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ উভয়কেই চিঠি পাঠাতে চলেছে চলচ্চিত্রের ১৯ সংগঠন। বুধবার (২২ মে) চলচ্চিত্রের ১৯ সংগঠনের মতবিনিময় সভায় এ নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন সিদ্ধান্তে শিল্পী সমিতি ও নিপুণ উভয়কে সাবধান হতে বলার পাশাপাশি অনুরোধ করা হবে ধৈর্য ধারণ করার জন্য।-খবর তোলপাড় ।

চলচ্চিত্রাঙ্গনে শিল্পী সমিতির নির্বাচন ঘিরে অনেকেই অশালীন কথাবার্তা বলছে, বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। কারো সম্পর্কে মানহানিকর কথাবার্তাও বলা হচ্ছে। এ সমস্যাগুলো চলচ্চিত্রের ১৯ সংগঠনের কাছে উথ্থাপন করেন শিল্পী সমিতির বর্তমান কমিটির মুখপাত্র ডিএ তায়েব। বিষয়টি আমলে নিয়ে মতবিনিময় সভায় ১৯ সংগঠন একটি সিদ্ধান্তে পৌঁছায়।

এ প্রসঙ্গে ১৯ সংগঠনের মুখপাত্র মোহাম্মাদ ইকবাল সংবাদমাধ্যমকে জানান, দ্রুতই শিল্পী সমিতি ও নিপুণকে চিঠি পাঠানো হবে। চিঠিতে মানহানিকর বক্তব্য না বলার জন্য দুপক্ষকেই সাবধান করা হবে। একইসঙ্গে উভয়কেই ধৈর্য ধারণ করার জন্য অনুরোধও করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর