লস অ্যাঞ্জেলসে দাবানলে আটকে পড়েছে নোরা ফাতেহি
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে আটকে পড়েছেন জনপ্রিয় বলিউড নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নোরা ফাতেহি। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী নোরা অগ্নিকান্ডে আটকে পড়ার বিষয়টি জানিয়েছেন।-খবর তোলপাড়।
অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি লস অ্যাঞ্জেলসে আছি। এখানে ভয়ানক দাবানলে পুড়ে গিয়েছে কয়েকটি অঞ্চল। আমরা মাত্র পাঁচ মিনিট আগে এটির খবর পেয়েছি। তাই আমি দ্রুত আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এবং আমি এখান থেকে সরে যাচ্ছি। আমি বিমানবন্দরের কাছে যাবো।’
নোরা জানান, ‘আজ আমার ফ্লাইট আছে। আমি জানি না আমি ফ্লাইট ধরতে পারবো কিনা। আমি আশা করি এটি বাতিল হবে না। এটি ভীতিজনক। আমি আপনাদের আপডেট দেব। আমি আশা করি মানুষ নিরাপদে হয়েছে, আমি এর আগে এরকম দাবানল দেখিনি।’
প্রসঙ্গত, অভিনেত্রী নোরা লস অ্যাঞ্জেলসে কয়েকটি ইভেন্টে যোগ দেওয়ার জন্যে গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন।









Chief Editor-Dipali Rani Roy