বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

সূচি পরিবর্তন, আইপিএল শুরুর নতুন তারিখ ঘোষণা

প্রকাশের সময়: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

জরুরি বৈঠকে আইপিএলের আগামী আসরের সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৫ আইপিএল শুরু হওয়ার কথা ছিল ১৪ মার্চ থেকে। কিন্তু সেই সূচিতে পরিবর্তন এনেছে বিসিসিআই।-খবর তোলপাড়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মার্চ থেকে বসবে আইপিএলের ১৮তম আসর। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনে। আর ফাইনাল হবে ২৫ মে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির কারণেই সূচি বদলাতে বাধ্য হয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

৯ মার্চ লাহোর অথবা দুবাইয়ে হবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। ভারত যদি ফাইনালে উঠে, তাহলে ম্যাচ হবে দুবাইয়ে। নয়তো হবে লাহোরে। এত বড় টুর্নামেন্ট শেষ হওয়ার ৫ দিনের মধ্যেই আইপিএল শুরু করাটা তাড়াহুড়ো হয়ে যায়। তাই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল আয়োজকরা।

তবে শুরু ও ফাইনালের সূচি জানা গেলেও বাকি ম্যাচগুলোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। চূড়ান্ত সূচি ঘোষণা হতে পারে এ মাসের শেষদিকে। অন্যদিকে মেয়েদের আইপিএল শুরু হবে ৭ ফেব্রুয়ারি, শেষ হবে ২ মার্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর