রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

উলিপুরে ইউপি সদস্য সজিব গ্রেপ্তার

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

আব্দুল মালেক:

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই ইউপি সদস্যর নাম আবু সুফিয়ান সজিব (২৮)। তিনি উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও গুনাইগাছ দালালিপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর