ভারতে না যেতে পেরে ‘কান্না পাচ্ছে’ পরীমনির
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে তিনি অভিনয় করেছেন কোলকাতার সিনেমাতেও। আগামীকাল (১৭ জানুয়ারি) কোলকাকাতা মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’।
এই খুশির খবরের মধ্যেও মন ভালো নেই অভিনেত্রীর। কারণ ভিসা না পাওয়ায় যেতে পারছেন না ভারতে।-খবর তোলপাড়।
তাই তো সামাজিক মাধ্যমে এসে অনুরাগীদের কাছে নিজের এই আক্ষেপের কথা ভাগ করে নিলেন পরীমণি। জানালেন, কাঁটাতারের ওপারের সহ শিল্পীদেরও খুব ‘মিস’ করছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, ‘আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ আমার প্রথম সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।’
পরীমণি উল্লেখ করেন, ‘ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসা টা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাই কে। দেব সিনহা, অদিতি বোস, সোহম চক্রবর্তী, মধুমিতা- কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।’
সবশেষ পরী লেখেন, ‘কলকাতা আমি যেতে পারিনি। কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’
ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরো আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।
দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।









Chief Editor-Dipali Rani Roy