শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

কমেছে চীনের জনসংখ্যা

প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

বিশ্বের সবচেয়ে অধিক জনসংখ্যার দেশের তালিকায় রয়েছে চীন। ইদানিং দেশটিতে প্রতিনিয়ত কমছে জনসংখ্যার হার। টানা তৃতীয় বছরের মতো ২০২৪ সালে কমেছে চীনের জনসংখ্যা।

শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জন্মহারের চেয়ে মৃত্যুর হার বেশি থাকায় গত ১২ মাসে চীনের জনসংখ্যা ১৩ লাখ ৯০ হাজার কমে ১৪০ কোটি ৮২ লাখে দাঁড়িয়েছে।-খবর তোলপাড়।

রয়টার্স লিখেছে, মৃত্যুহার বেশি থাকার তথ্য বেশ উদ্বেগজনক। কারণ এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির শ্রমিক এবং ভোক্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বৃদ্ধদের সেবা ও অবসরকালীন ভাতার বাড়তে থাকা খরচ অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করবে।

১৯৮০ এর দশক থেকে চীনের জনসংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। তবে ২০২২ সালে প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যা জন্মকেও ছাড়িয়ে যায়।

২০২৪ সালে দেশটিতে এক কোটি ৯৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর আগের বছর সংখ্যাটি ছিল এক কোটি ১১ লাখ। এতে মৃত্যুর হার আরও বৃদ্ধি পেয়েছে। বিপরীতে গত বছর চীন ৯৫ লাখ ৪০ হাজার নবজাতকের জন্ম তালিকাভুক্ত করেছে, যা আগের বছরের তুলনায় পাঁচ লাখ ২০ হাজার বেশি। তারপরও জন্মের এই সংখ্যা মৃত্যুকে ছাড়াতে না পারায় জনসংখ্যা হ্রাসের প্রবণতা অব্যাহত থাকছে।

চীন দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টির ক্ষমতায় উত্থানের পরে বড় পরিবারগুলো পুনরায় দেখা যেতে শুরু করে। এরপর জনসংখ্যা মাত্র তিন দশকের মধ্যে দ্বিগুণ হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর