রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

রাজারহাটে ইউপি চেয়ারম‌্যান আব্দুস সালাম ও উলিপুরে আ’লীগ নেত্রী মতি শিউলী গ্রেপ্তার

প্রকাশের সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}


আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেত্রী ম‌তি শিউলী‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

তি‌নি জেলা আওয়ামী লীগের সদস্য, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছি‌লেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ‌্যান্ড কলেজ গেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হ‌বে।

এ দি‌কে রাজারহাট উপ‌জেলার চা‌কিরপশা ইউনিয়‌নের চেয়ারম‌্যান আব্দুস সালাম (৩৯)কে গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ।সোমবার (২০ জানুুয়া‌রি)দুপু‌রে রাজারহাট বাজার থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়। ‌তি‌নি উপ‌জেলা ছাত্রলাী‌গের সা‌বেক সভাপ‌তি ছি‌লেন। ইউপি চেয়ারম‌্যান আব্দুস সালাম পীরমামুদ গ্রা‌মের ওসমান আলীর ছে‌লে। এর আগে গত র‌বিবার ‌বি‌কে‌লে উপ‌জেলার বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলামকে গ্রেপ্তার ক‌রে পুলিশ।

রাজারহাট থানার ও‌সি আশরাফুল ইসলাম ব‌লেন, ইউপি চেয়ারম‌্যান আব্দুস সালাম‌কে নাশকতার মামলায় গ্রেপ্তার করা‌ হ‌য়ে‌ছে। তা‌কে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর