• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

Views: 2

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া বালাপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দবির উদ্দিনের চারটি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে তাঁর ছেলের অপারেশনের জন্য রাখা নগদ ৯০হাজার টাকা, আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর পুরো পরিবারটি খোলা আকাশের নীচে দিনাতিপাত করছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন রাজারহাট উপজেলা নির্বাহী নির্বাহী তানজিলা তাসনিম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে দুই সদস্যকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার চেক ও কম্বল প্রদান করেন।

এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চার প্যাকেট শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা করেন ইউএনও। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সময়ে ঘর নির্মাণের জন্য টিন ও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয়রা জানান, শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারটি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরগুলোর আসবাবপত্র, কাগজপত্র, কাপড়চোপড়সহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে যায়। ৯৯৯এর কল পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন বাহিনী ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসির সহযোগীতায় প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

ইউএনও তানজিলা তাসনিম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। তাৎক্ষণিকভাবে শুকনো খাবার, কম্বল ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ঘর নির্মাণের জন্য টিন ও প্রয়োজনীয় আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর