• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আইন মেনে ভবন নির্মাণে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের আহ্বান

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

Views: 3

পিআইডি, রংপুর:

পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ আবাসন এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে সকল নাগরিককে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণের আহ্বান জানিয়েছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (RpDA)। বুধবার (২৯শে জুলাই) রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর মহানগরী ও সংলগ্ন এলাকায় পরিকল্পিত উন্নয়ন, সুশৃঙ্খল নগরায়ণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কর্তৃপক্ষ প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে।

গণবিজ্ঞপ্তিতে ভবনের মালিক, নির্মাণকারী, আবাসন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলকে কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ, সম্প্রসারণ বা পরিবর্তন না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করা এবং অবৈধ দখল, ভরাট বা পরিবেশের ক্ষতি হয়—এমন কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ভবন নির্মাণসংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণের জন্য রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। গণবিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, প্রচলিত আইন ও বিধিমালা লঙ্ঘন করে পরিচালিত যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি পরিকল্পিত, আধুনিক ও বসবাসযোগ্য রংপুর গড়ে তুলতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর