• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

‘আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল!’

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

Views: 5

অভিনেতা হিসেবে সাফল্যের পাশাপাশি সহকর্মীদের কাছে নির্ভরতার মানুষ তৌসিফ মাহবুব। বিপদে পাশে দাঁড়ানো, প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া—তার এমন মানবিক গুণের প্রশংসা করে জন্মদিনে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।-বিনোদন তোলপাড়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তৌসিফের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অভিনয়জীবনের শুরুর দিকের স্মৃতি তুলে ধরেন ফারিয়া। জানান, ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার অনুমতি পেতে তৌসিফের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল।

তিনি লেখেন, ‘অভিনয় শুরু করার পর, বাসা থেকে ঢাকার বাইরে আমার শুটিংয়ের পারমিশন ছিল না, ফিরতে রাত হতো তাই। শুধুমাত্র তৌসিফ থাকলে আমি পারমিশন পেতাম।’

দেশের বাইরেও প্রথম শুটিংয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলেন তৌসিফ ও সিয়াম আহমেদ সঙ্গে থাকায়। সে সময় তৌসিফের দায়িত্বশীলতায় মুগ্ধ হয়েছিল তার পরিবার।

ফারিয়া লেখেন, ‘এমনকি দেশের বাইরেও আমার প্রথম শুটিংয়ের পারমিশন পেয়েছিলাম তৌসিফ আর সিয়াম ছিল তাই। ওই বয়সেই তৌসিফ কতটা দায়িত্বশীল হলে আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল!’

ফারিয়ার ভাষ্য, এখনো সহকর্মীদের কাছে অভিভাবকের মতো তৌসিফ। বিপদে পাশে দাঁড়ানো কিংবা আর্থিক প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার জন্যও প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ফারিয়া লেখেন, ‘অনেকের কাছে শুনি, বিপদে পড়লে সবার আগে এগিয়ে আসে তৌসিফ। কারও টাকার দরকার হলেও সবাই জানে, তৌসিফকে কল করলে সে তার যথাসাধ্য চেষ্টা করে সাহায্য করতে।’

বন্ধুর মানবিকতার প্রশংসা করে তিনি আরও লেখেন, ‘তৌসিফ হয়তো আরও অনেক বড় অভিনেতা হবে, কিন্তু ব্যক্তি তৌসিফ অলরেডি অনেক বড় হয়ে গেছে।’

নির্মাতাদের আস্থা, দর্শকদের ভালোবাসা, পরিবার ও বন্ধুদের সান্নিধ্য—সব মিলিয়ে তৌসিফের অর্জনের কথা তুলে ধরে জন্মদিনে শুভকামনা জানিয়েছেন শবনম ফারিয়া।


এই বিভাগের আরও খবর