• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ: আটক-১

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

Views: 1

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় শুক্রবার(২১আগস্ট) ভোরে পুলিশ ও বিজিবি যৌথভাবে চোরাকারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল জব্দ করেছে। এ ঘটনায় এনামুল হক অন্তর(২৬) নামে একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের বিএসসি পাড়ার ময়েন আলীর ছেলে।- সংবাদদাতা,কুড়িগ্রাম ।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, তিলাই ইউনিয়নের আসাদ মোড় এলাকায় চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় চোরাই মোবাইল বিক্রি করে আসছিলো। সীমান্তবর্তী ভারতের বিভিন্ন স্থানে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছিলো একটি ভারতীয়-বাংলাদেশী চোরাচালান চক্র। রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে মোবাইল ব্যবসায়ীরা এসে এসব চোরাই মোবাইল ক্রয় করে নিয়ে যেত। এভাবে দেশের অভ্যন্তরে অবৈধ ও রেজিষ্ট্রেশন বিহীন আইএমইআই (IMEI) যুক্ত চোরাই মোবাইল ফোন ছড়িয়ে পড়ছে। এসব ফোন ব্যবহার করে অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থানে বড় ধরণের অপরাধ সংঘটিত হচ্ছে। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি, ভিভোসহ ৫৫ টি ব্যবহৃত ভারতীয় মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর অবৈধ সিজার মূল্য আনুমানিক প্রায় ১৩ লক্ষ টাকা।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন, এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামান, কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন ধলডাংগা ক্যাম্প কমান্ডার সুবেদার মতিউর রহমানের নেতৃত্বে একটি যৌথ দল অভিযান পরিচালনা করে এসব ভারতীয় চোরাই মোবাইল জব্দ করে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন বলেন, দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছে। বিজিবির সহায়তায় সুপরিকল্পিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে এসব মোবাইল জব্দ করা হয়েছে। বিজিবির সাথে সমন্বয় করে চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর