• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের রাজারহাটে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

Views: 2

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাটে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চারজনকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-রাজারহাট উপজেলার ছিনাইহাট গ্রামের আজম আলী খানের ছেলে মোঃ আরিফুল ইসলাম খান (৩৪), নাজিমখান ইউনিয়নের বারসুদাই গ্রামের নঈমুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), মল্লিকবেগ সুইপার কলোনির শ্রী কৃষ্ণহরিজন বাসফোরের ছেলে হরিজন বাসফোর (২৩) এবং মল্লিকবেগ (কুটিপাড়া) গ্রামের আফজাল হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৫)। পুলিশের দাবি, গ্রেফতারকৃত চারজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, জিল্লু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ জয়নাল হক (৪৪)কেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজারহাট উপজেলার উমর মজিদ (ডাংঘাট) এলাকার মোঃ গওছুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ বলেন, ‘থানার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি জিল্লু হত্যা মামলার একজন আসামিকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর