• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে আবারও বন্যার শঙ্কা

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

Views: 0

সংবাদদাতা, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের সব কটি নদ-নদীর পানি আবারও বাড়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গত দুই দিন ধরে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় রাজারহাটে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি আরো ৩৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে ও দুধকুমার নদের পানি ৩২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া ধরলা নদীর শিমুলবাড়ি ও সেতু পয়েন্টে ব্রহ্মপুত্র নদের হাতিয়া, চিলমারী ও নুনখাওয়া পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব নদনদী অববাহিকার নিম্নাঞ্চলে পানি উঠতে শুরু করেছে। নতুন করে বন্যা পরিস্থিতিতে সদরসহ বিভিন্ন উপজেলার কৃষকেরা পড়েছেন দুশ্চিন্তায়।

এদিকে, বুধবার প্রবল বর্ষণে জেলার জেলা প্রশাসকের কার্যালয়, পিটিআই পরীক্ষণ বিদ্যালয় মাঠ, জেলা ফায়ার সার্ভিস স্টেশন এবং মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠসহ বিভিন্ন অফিস আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে এসব এলাকার মানুষজন পড়েছেন ভোগান্তিতে। দিনভর এসব স্থান থেকে পানি ঝরে না যাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, এর আগে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমরা ৯ উপজেলায় ২৭৫ মেট্রিক টন চাল, নগদ ১ লাখ ৬৮ হাজার টাকা ও ৮০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর