• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, নগদ ৮৩ হাজার টাকা জব্দ

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

Views: 7

সংবাদদাতা,কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. শিপন রহমান (৩৩) মাদক ব্যবসার পাশাপাশি অনলাইন ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িত। তিনি উপজেলার দেওয়ানের খামার এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাকিল বাবু (১৯), মো. হাসিবুল ইসলাম (৩২) ও মো. শাকিল আহম্মেদ (১৬)।

পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় বিস্তীর্ণ ধানক্ষেত ও সুপারি বাগান থাকায় সেখানে মাদকসেবী ও কারবারিরা দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও কেনাবেচা করে আসছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগ থাকায় তাঁদের ধরতে কৌশলী অভিযান পরিচালনা করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আল-আমিনের সমন্বয়ে পুলিশ দল সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে তিনজনকে কয়েক পিস ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপন রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, শিপন রহমান অনলাইন ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িত একজন ডিলার। সম্প্রতি একটি অনলাইন ক্যাসিনো ওয়েবসাইটে জ্যাকপট পেয়ে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন বলেও পুলিশ জানিয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম বলেন, ‘ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে শিপন ও তাঁর তিন সহযোগীকে মাদকসহ গ্রেপ্তার করেছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশোধিত জুয়া আইন-২০২৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর