• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

Views: 0

পিএম সৈকত :

কুড়িগ্রামের রাজারহাটে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও ‘মাদার অব ডেমোক্রেসি’ মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে থানা রোডস্থ দলীয় কার্যালয়ে রাজারহাট উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব শাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম ব্যাপারী, আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা যুবদলের সদস্যসচিব নয়ন আলী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারীসহ অনেকে।

বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে খালেদা জিয়ার অবদান গুরুত্বপূর্ণ। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্ব নতুন প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

পরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর