• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের শূন্য রেখায় বাকশূন্য ৯জনের অনিশ্চয়তার জীবন রাজারহাটে বৃক্ষরোপণ করলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ নতুন উদ্যোক্তা উদ্যোগে সাড়া, দেশীয় ছোট মাছ এখন ‘রেডি টু কুক’ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে বড় পরিবর্তন প্রথম স্ত্রীর মর্যাদার দাবীতে যুবকের বাড়িতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

টরন্টোর সাথে দাপুটে জয় পেলো মেসির মায়ামি

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

ঘরের মাঠে পরাজয়ের হতাশা ভুলে টরন্টোকে উড়িয়ে দিয়েছে ৪-২ গোলে ইন্টার মায়ামি। দলের ম্যাচ জয়ের পাশাপাশি অসাধারণ এক রাত কাটিয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে গড়েছেন গোল-অ্যাসিস্টের এক বড় কীর্তি। পুরো ম্যাচেই মেসি ছিলেন অপ্রতিরোধ্য।-খবর তোলপাড়।

গোল ও অ্যাসিস্টে দলের জয়ে রাখেন অসামান্য ভূমিকা। মেসির দারুণ পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। যেন বার্সেলোনার দিনগুলোর মতোই সেই গোল। আরও একটি নিখুঁত অ্যাসিস্ট করেন মেসি। বল পেয়ে গোল করতে ভুল করেননি সার্জিও রেগুইলন।

এটি ছিল এমএলএসে তার প্রথম গোল। সতীর্থদের গোল করিয়েই কেবল থামেননি। নিজেও শেষ পর্যন্ত গোল করেছেন ম্যাচের শেষদিকে। আর তাতেই নিশ্চিত হয়ে যায় ইন্টার মায়ামির বড় জয়। দুই অ্যাসিস্ট ও এক গোলে নতুন এক রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন তারকা।

এমএলএস ইতিহাসে ফুটবলার হিসেবে গোল ও অ্যাসিস্ট একসঙ্গে দ্রুততম অবদানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৩৮ বছর বয়সী মেসি চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ৯ গোল ও ৩ অ্যাসিস্ট। আর পুরো ক্যারিয়ারে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে এখন ৯০৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর