• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

Views: 9

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।-খবর সংবাদদাতা, চট্টগ্রাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজার ও জাফরনগর স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সৈয়দপুর ইউনিয়নের আলাকুলিপুর এলাকার সঞ্জয় কুমার ঘোষ (৩৮) ও জাফরনগর গ্রামের আলাউদ্দীন (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীকে বাজার থেকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যান অভিযুক্ত দুজন। পরে তাঁদের একজন মুঠোফোনে তৃতীয় অভিযুক্তকে ডেকে আনেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, তরুণী তাঁদের প্রস্তাবে রাজি না হওয়ায় একপর্যায়ে গামছা দিয়ে তাঁর মুখ বেঁধে তাঁকে ধর্ষণ করা হয়।

পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সঞ্জয় ও আলাউদ্দীনকে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘ঘটনার রাতেই তরুণীর মা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে সঞ্জয় ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে। অপরজনকেও গ্রেপ্তারের অভিযান চলছে।’


এই বিভাগের আরও খবর