• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত সময়ের দুই গোলে সেমিফাইনালে আর্জেন্টিনা ‘গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো’, রংপুরে জামায়াতের আমীর শফিকুর রহমান জামাই হত্যা মামলায় শ্রীঘরে শ্বশুর-শ্যালিকা টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২ জন দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস আজ চিরসবুজ পূর্ণিমার জন্মদিন ৬ মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থীর মৃত্যু জানালো যাত্রী কল্যাণ সমিতি অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি জানালো বাংলাদেশের স্পিকার বাংলাদেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর দ্বিতীয় হলুদ কার্ড পেল সুইজারল্যান্ডের এমবোলোকে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বাড়ছে তিস্তা-ধরলার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদীর পানি বেড়ে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কৃষিজমিতে পানি ঢুকে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার দুপুর ১২টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্র ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে, যদিও সেগুলো এখনো বিপৎসীমার অনেক নিচে রয়েছে।-খবর সংবাদদাতা কুড়িগ্রাম।

পাউবো জানিয়েছে, আগামী পাঁচদিন পানি আরও বৃদ্ধি পেতে পারে। ফলে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় নদীভাঙনও বেড়েছে। বর্তমানে প্রায় ৩৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ২০টি ঝুঁকিপূর্ণ এলাকায় বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

রাজারহাট উপজেলার তিস্তা চরাঞ্চলের শরিষাবাড়ি ও বুড়িরহাট এলাকায় বাদাম, পাটসহ বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। আকস্মিক পানি বৃদ্ধিতে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বুড়িরহাট এলাকার কৃষক মো. সাজু মিয়া বলেন, ‘গত রাত থেকে হঠাৎ তিস্তার পানি বাড়ায় আমার ৫০ শতক জমির বাদামখেত পানির নিচে চলে গেছে। পানি না কমলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।’

জেলা সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক এরশাদ আলী বলেন, ‘ধরলা নদীর পানি বাড়তে থাকায় আমার এক বিঘা সবজিখেতে পানি উঠেছে। পানি আরও বাড়লে পুরো ফসল নষ্ট হয়ে যেতে পারে।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘আগামী কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর