• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বোনের অপমানের বদলা নিতে ২২ বছর পর খুন

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

Views: 0

ঘটনাটি একেবারে সিনেমার মতো। গত ১৬ জুলাই উত্তর-পশ্চিম দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় চান্দপুর মাজরা রোডের কাছে একটি স্কোর্পিও গাড়ি চাপা দেয় একটি স্কুটারকে।

তাতে ঘটনাস্থলেই মারা যান স্কুটারের আরোহী মাজরার ডাবাস গ্রামের বাসিন্দা দীপক ডাবাস (৪৫)। প্রথমে সবাই ভেবেছিল সড়ক দুর্ঘটনা।

এবার একটু ফ্লাশব্যাকে যাওয়া যাক। ২২ থেকে ২৭ বছর আগের ঘটনা।-খবর তোলপাড়।

১৬ জুলাই নিহত দীপক ডাবাস একই গ্রামের এক নারীকে হেনস্তা করেছিলেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সেই নারীর চাচাতো ভাই রাজপাল দীপককে বেদম মারধর করেন। রাজপালের কাছে মার খেয়ে দীপকও চুপ করে বসে থাকেননি। সুযোগ পেয়ে তিনিও পাল্টা রাজপালের ওপর আক্রমণ চালান।

এই ঘটনার পর থেকেই মাজরা ডাবাস গ্রামের এ দুই পরিবারের মধ্যে চরম বৈরিতা চলতে থাকে।

সেই নারীর ভাই পবন ওরফে জগড়াল ডাবাস বোনের অপমান ভুলতে পারেননি। ২২ থেকে ২৭ বছর ধরে পুষে রাখেন প্রতিশোধের আগুন। ধিকি ধিকি জ্বলতে থাকা সেই আগুনেই প্রাণ গেছে দীপকের। পবন ডাবাস দীপককে দুনিয়া থেকে সরিয়ে দিতে খুনি ভাড়া করেন।
দীপককে হত্যায় মরিয়া পবন অন্তত তিনবার দীপককে হত্যার চেষ্টা করেন। ১৬ জুলাইয়ের গাড়ি দিয়ে ধাক্কার ঘটনাটি ছিল তৃতীয় ও সফল চেষ্টা।

১৬ জুলাই কাঞ্জাওয়ালা থানায় একটি পিসিআর কল আসে যে, একটি মাঠের মধ্যে এসইউভি গাড়ির পাশে এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীপকের মরদেহ উদ্ধার করে। সেখান থেকে প্রায় ১০০ মিটার দূরে তার ক্ষতিগ্রস্ত স্কুটার পড়ে ছিল। প্রাথমিক পরিস্থিতি দেখে এটিকে দুর্ঘটনা বলেই মনে হয়েছিল। কিন্তু পুলিশ জানতে পারে ঠিক দুই সপ্তাহ আগে গত ২ জুলাই আগেই দীপক আরেকটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তখন পুলিশের সন্দেহ হয়।

দুই দুর্ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা তা তদন্তে জন্য একটি দল গঠন করা হয়। তদন্তের পর পুলিশ ধীরে ধীরে এই সন্দেহে পৌঁছায় যে, ২ জুলাইয়ের সংঘর্ষটি কোনো দুর্ঘটনা ছিল না। বরং পুলিশ ধারণা করছে যে, কেউ ইচ্ছাকৃতভাবে দীপককে হত্যার চেষ্টা করেছিল এবং ১৬ জুলাইয়ের সংঘর্ষটি ছিল তাদের দ্বিতীয় ও সফল প্রচেষ্টা। তবে এখন জানা যাচ্ছে, গাড়িতে ধাক্কা দিয়ে হত্যার দ্বিতীয় চেষ্টা হলেও এর আগে গুলি করেও দীপককে হত্যার চেষ্টা হয়েছে। মানে হত্যাকারীরা আসলে তৃতীয় চেষ্টায় সফল হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ২ জুলাই মাজরা ডাবাসের কাছে প্রেম পেয়াউ রোডে দীপক যখন স্কুটার চালাচ্ছিলেন, তখন একটি সাদা রঙের হুন্ডাই আই১০ গাড়ি তাকে ধাক্কা দেয়। প্রথমে ঘটনাটিকে একটি সাধারণ সড়ক দুর্ঘটনা হিসেবেই দেখা হয়েছিল। দীপক সে যাত্রায় প্রাণে বেঁচে যান।

দীপকের মৃত্যুর পরদিন ১৭ জুলাই পুলিশ ৩০ বছর বয়সী সাগর ওরফে কালাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সাগর এই হত্যা ষড়যন্ত্রের বিস্তারিত প্রকাশ করে এবং দীপককে হত্যার উদ্দেশ্যে ২ জুলাই ইচ্ছাকৃতভাবে গাড়ি দিয়ে তাকে ধাক্কা দেওয়ার কথা স্বীকার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম হামলায় ব্যবহৃত হুন্ডাই আই১০ গাড়িটি পরবর্তী সময়ে অতুল ওরফে মন্টি (৩০) নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়। গাড়িটি উদ্ধারের ফলে তদন্তকারীরা প্রথম হামলার চেষ্টার একটি বস্তুগত যোগসূত্র পান এবং এটি তাদের পুরো পরিকল্পনাটি সাজাতে সাহায্য করে।

তদন্ত করতে নেমে চমকে যায় পুলিশ। বেরিয়ে আসে ২২ থেকে ২৭ বছরের পুরনো এক প্রতিশোধের গল্প। দীপককে হত্যার মূল পরিকল্পনাকারী একঈ গ্রামের বাসিন্দা পবন ওরফে জগড়াল ডাবাস (৪৫) বোনের অপমানের বদলা নিতে দীপকককে হত্যা করতে তিনি খুনিদের ভাড়া করেছিলেন। গত বুধবার পুলিশ পবনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে হত্যাচেষ্টা ও হত্যায় ব্যবহৃত গাড়ি দুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর