• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াল বাংলাদেশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

Views: 7

চলতি ২০২৫-২৬ অর্থবছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ডেটাবেজের তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।-খবর তোলপাড়।

আইএমএফের হিসাবে, চলতি অর্থবছরে বর্তমান মার্কিন ডলারের মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি ২ হাজার ৭৫০ ডলার। অর্থাৎ দুই দেশের মধ্যে ব্যবধান ১৩৬ ডলার।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই অর্থবছরও মাথাপিছু জিডিপিতে বাংলাদেশের এই অবস্থান ধরে রাখার সম্ভাবনা রয়েছে। তবে ২০২৮-২৯ অর্থবছরে আবার ভারত বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারে।

ওই অর্থবছরে ভারতের মাথাপিছু জিডিপি ৩ হাজার ৬৬২ ডলারে পৌঁছাতে পারে। একই সময়ে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ৩ হাজার ৩৩৪ ডলার হতে পারে। ২০৩০-৩১ অর্থবছর নাগাদ দুই দেশের ব্যবধান আরও বাড়তে পারে। তখন ভারতের মাথাপিছু জিডিপি ৪ হাজার ৩৮৯ ডলার এবং বাংলাদেশের ৩ হাজার ৬৮০ ডলার হতে পারে।

এর আগে ২০১৮ সাল থেকে টানা সাত বছর ভারতের চেয়ে বেশি মাথাপিছু জিডিপি ছিল বাংলাদেশের। তবে ২০২৫ সালে সাময়িকভাবে বাংলাদেশকে ছাড়িয়ে যায় ভারত।

সাধারণত একটি দেশের মোট অর্থনৈতিক উৎপাদনকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু জিডিপি হিসাব করা হয়। এটি একটি দেশের গড় অর্থনৈতিক উৎপাদনের ধারণা দেয়। তবে এর মাধ্যমে মানুষের প্রকৃত আয়বণ্টন বা জীবনযাত্রার ব্যয় পুরোপুরি বোঝা যায় না।

পিপিপিতে এগিয়ে ভারত
ক্রয়ক্ষমতার সমতা বা পিপিপির ভিত্তিতে মাথাপিছু জিডিপিতে অবশ্য বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে ভারত। পণ্য ও সেবার দামের পার্থ্যক্য বিবেচনায় নিয়ে এই হিসাব করা হয়।

আইএমএফের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পিপিপির ভিত্তিতে ভারতের মাথাপিছু জিডিপি ১২ হাজার ৯৯৮ ডলার এবং বাংলাদেশের ১০ হাজার ৮৮৪ ডলার হতে পারে। অর্থাৎ এই সূচকে ভারত বাংলাদেশের চেয়ে প্রায় ১৯ দশমিক ৪ শতাংশ এগিয়ে।

১৯৯৪ সাল থেকে পিপিপির ভিত্তিতে মাথাপিছু জিডিপিতে বাংলাদেশকে ছাড়িয়ে রয়েছে ভারত। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত ভারত এই ব্যবধান আরও বাড়াতে পারে।

ভারতের প্রবৃদ্ধি বেশি, বাংলাদেশে ধীরগতি
মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ সাময়িকভাবে এগিয়ে থাকলেও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভারতের অবস্থান শক্তিশালী বলে আইএমএফের পূর্বাভাসে উঠে এসেছে।

আইএমএফের হিসাবে, ভারতের মোট জিডিপির আকার ২০২৫-২৬ অর্থবছরের ৪ দশমিক ০৬ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ২০৩০-৩১ অর্থবছরে ৬ দশমিক ৭৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ২০২৬-২৭ অর্থবছরে দেশটির প্রবৃদ্ধি ৭ দশমিক ০২ শতাংশ এবং ২০৩০-৩১ অর্থবছরে ৬ দশমিক ৮১ শতাংশ হতে পারে।

অন্যদিকে বাংলাদেশের প্রবৃদ্ধি তুলনামূলকভাবে ধীর হতে পারে। প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ২ দশমিক ২১ শতাংশে নেমে আসতে পারে। পরে ২০৩০-৩১ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৯৭ শতাংশ হতে পারে।

আইএমএফের হিসাবে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপির আকার ৫০৬ দশমিক ৪ বিলিয়ন ডলার। ২০৩০-৩১ অর্থবছর নাগাদ তা বেড়ে ৬৭৪ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু জিডিপিতে এখনও কয়েকটি দেশের পেছনে রয়েছে বাংলাদেশ।

২০২৫-২৬ অর্থবছরে ১৯ হাজার ৫০৭ ডলার মাথাপিছু জিডিপি নিয়ে এ অঞ্চলে শীর্ষে রয়েছে মালদ্বীপ। এরপর রয়েছে শ্রীলঙ্কা, ৫ হাজার ৬২ ডলার এবং ভুটান, ৪ হাজার ৯৩৩ ডলার।

অন্যদিকে পাকিস্তানের মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৩৬ ডলার এবং নেপালের ১ হাজার ৫৪০ ডলার হতে পারে বলে আইএমএফের প্রক্ষেপণে উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর