Views: 3

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতের সুতার রোল তৈরির মেশিনের সাথে ওড়না পেঁচিয়ে মারজানা (২০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মারজানা খাতুন গোপালপুর গ্রামের হাসানের স্ত্রী।-খবর সংবাদদাতা, সিরাজগঞ্জ।
গতকাল শনিবার বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।