• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার মহানবীর আদর্শ অনুসরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের রাষ্ট্রপতির ৬৪ জেলায় সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আবেদন এইচএসসি পাসেই দৈনিক ভাতা ২০০ টাকা, তালিকা হচ্ছে ফ্যাসিবাদ সংশ্লিষ্টদের রংপুরে ৪ খুন: সরিয়ে দেওয়া হলো পুলিশ কমিশনারকে রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান? বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিলমারীতে এপ্রোচ মিটিং অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

Views: 2

পিআইডি, রংপুর:

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ই আগস্ট) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জাতি নতুন করে দেশ গড়ার প্রত্যয় অর্জন করেছে। সেই প্রত্যয় বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

তিনি বলেন, কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভাগীয় কমিশনার আরো বলেন, পারিবারিক ও সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো পরিস্থিতি পরিহার করে জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, আন্দোলনে সম্পৃক্ত অনেককে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গেজেট পুনর্বহাল এবং স্বাস্থ্য কার্ড প্রদানসংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তির জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন। পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, সহজ ঋণ, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, রংপুরে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এখনো দৃশ্যমান নয়। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত এবং এবিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, জুলাই আন্দোলন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। সেই ঐক্য অটুট রাখতে আন্দোলনের চেতনা ধারণ করে জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের মধ্যে উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জুলাই যোদ্ধা, আহত ও শহিদ পরিবারের সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর