• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

Views: 0

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাটে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী নারায়ন চন্দ্রের ছেলে বাধন কুমার(১৫) দীর্ঘদিন ধরে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেনার জন্য বাবার কাছে আবদার করে আসছিল। এ নিয়ে রোববার রাতে বাবার সঙ্গে তার কথা-কাটাকাটি ও অভিমান হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে তার শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে স্বজনরা জানান। এসময় তার বাবা রান্নার কাজে রান্নাঘরে ব্যস্ত ছিল। বাধন কুমার ছোট বেলায় তার মাকে হারিয়েছে এবং বাবার লালন-পালনে সে বড় হচ্ছিল।

ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহত শিক্ষার্থীর সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর