• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাস সরবরাহ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৪০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি ও ট্রাকটি বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এরশাদ আলী(৪০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মিজানুর (৬০), রবিউল ইসলাম (৩৫), শফিউর রহমান (১৯) ও সিএনজি চালক দুলু (৩৪) সহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। আহতদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর গ্রাম ও কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।  ঘটনার পর পর ঘাতক ট্রাকের চালক ও সহযোগী(হেলপাড়) পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

হাসপাতালে কর্মরত চিকিৎসক প্লাবন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। অপর আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com