• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রেজিয়া বেগম কওমি মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে কুড়িগ্রামের এমপি ড. আতিক মুজাহিদ

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

Views: 2

পিএম সৈকত:
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজারহাটের রেজিয়া বেগম কওমি মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, এতিমখানার সার্বিক পরিবেশ এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মনছুর আহমেদ, অধ্যাপক রেজাউল করিম, আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব হামিদুল ইসলাম লেবু এবং মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম আজিজুল হক।

পরিদর্শন শেষে এমপি ড. আতিক মুজাহিদ মাদ্রাসার সার্বিক উন্নতি ও এতিম শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর