• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সুপরিচিত আর্টিস্ট আবুল কাশেম আর নেই

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

Views: 0

পিএম সৈকত: 
কুড়িগ্রামের রাজারহাট বাজারের সুপরিচিত প্রতিষ্ঠান কেয়া আর্ট-এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট আর্টিস্ট আবুল কাশেম আর নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে চাকিরপশার তালুক (ডাকবাংলা রোড) গ্রামের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৮ বছর। আবুল কাশেম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। অসুস্থতার সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

রাজারহাট বাজারে ‘কেয়া আর্ট’ প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে শিল্প ও আর্টের কাজ করে আসছিলেন। তার মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী, শিল্পী, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, জামাতা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পাঠানহাট ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পাঠানহাট কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, রাজারহাট উপজেলা বণিক সমিতি এবং প্রেসক্লাব রাজারহাটের সাংবাদিকবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর